ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ড শপিং সেন্টারের সামনে এসিড আক্রমণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ৬জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। বিবিসি জানায় স্ট্রাটফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের বিপরিতে বাস স্টপের সামনে লোকজনের ভিড়ে একদল আক্রমনকারী বিপদজনক পদার্থ স্প্রে করতে করতে চলে যায়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ আহত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে একদল পুরুষ বিপদজনক পদার্থ স্প্রে করে চলে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসস ও এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছায়। আহতদের একাদিক স্থানে পাওয়া গেছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ শপিং সেন্টার কর্ডন করে রাখে।















