যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপ প্রবাহ; কুলিং সেন্টারে আশ্রয় নিচ্ছে মানুষ

তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস!

617

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তাপ প্রবাহে ভুগছেন যুক্তরাষ্ট্রের তিন কোটিরও বেশি মানুষ। দেশটির পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে গত কয়েক দিনে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঞ্চলে এ রেকর্ড সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লাস ভেগাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১৭ ডিগ্রি ফারেনহাইট (৪৭ ডিগ্রি সেলসিয়াস)।

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ওসব অঞ্চলের মানুষকে ‘তাপ ঝুঁকি’ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে দীর্ঘমেয়াদি উত্তাপ এবং এর স্বাস্থ্যগত ঝুঁকিগুলো থেকে তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রার কিছুটা কমতে পারে। লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো এলাকার মানুষ তাপের তীব্রতা খুব একটা ভোগ করবেন না। কারণ, সমুদ্রের উপকূলীয় বাতাস তাদের কিছুটা হলেও স্বসি্ত দেবে।

২৭ জুন অভূতপূর্ব তাপ প্রবাহের কারণে পোর্টল্যান্ডের মানুষ কুলিং সেন্টারে ভিড় করেছিল এবং সেখানে অনেকেই ঘুমিয়ে গিয়েছিলেন।