ব্রিটেনে করোনায় মঙ্গলবার ২০,৪৭৯ জন আক্রান্ত, মৃত্যু ২৩ জনের

1263

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,৪৭৯ জন। গতকাল সোমবার ছিলো ২২,৮৬৮জন, রবিবার ছিলো ১৪৮৭৬ জন, শনিবার ছিলো ১৮২৭০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫৫ হাজার ৭৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৩ জনের । গতকাল সোমবার ছিলো ৩ জন, রবিবার ছিলো ১১ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১26 জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৭৭১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ২৭ লাখ ২১ হাজার ৭৬২ জন।