ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উইভার্স ওয়ার্ডের ডরসেট কমিউনিটি এসোসিয়েশন কর্তৃপক্ষের উদ্যোগে করোনা মহামারি শুরুর পর থেকে স্থানীয় দুর্দশাগ্রস্ত মানুষদের বিনা মূল্যে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
এই সংগঠনের মহত কাজের জন্য স্বীকৃতি দিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত ২৪ জুন বৃহস্পতিবার কাউন্সিলের পক্ষে সার্টিফিকেট প্রদান করেন স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই।
কমিটির চেয়ারম্যান ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় ডরসেট কমিউনিটি এসোসিয়েশনের মাধ্যমে চ্যারিটি কাজ সমূহের বিবরন তুলে ধরা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আমিনা আলী, মোহাম্মদ ইয়াহইয়া, এস এম এ হক, তৈয়ফুর ইসলাম, সিরাজ আলী প্রমুখ।















