ব্রিটেনে ৫ মাসের মধ্যে করোনায় বুধবার সর্বাধিক ১৬,১৩৫ জন আক্রান্ত, মৃত্যু ১৯ জনের

1878

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। যা গত ৬ ফেব্রুয়ারীর পর সর্বাধিক। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬,১৩৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১১,৬২৫ জন, সোমবার ছিলো ১০,৬৩৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৭ হাজার ৮৭০ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫০৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ২৭ জন, সোমবার ছিলো ৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৪০ হাজার ১১৫ জন।