পেরুর জালে ব্রাজিলের ‘এক হালি’ গোল

620

খেলাধুলা ডেস্ক: ব্রাজিল-পেরুর ম্যাচ নিয়ে আগে থেকে বাড়তি উত্তেজনা কাজ করছিল দুদলের সমর্থকদের মধ্যে। কোপা আমেরিকার গত আসরের রানার্সআপের মুখোমুখি হয়ে ব্রাজিলের ছন্দপতন ঘটে কিনা সেই শঙ্কা ভর করেছিল।

সে আশায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও টিভি সেটের সামনে বসেছিল। কিন্তু না, বিশ্বকাপ বাছাইপর্ব থেকে যে উড়ছে সেলেকাওরা, তাদের মাটিতে নামাতে পারেনি শক্তিশালী দল পেরুও।

রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পেরুকে একরকম উড়িয়ে দিলেন তিতের শিষ্যরা।

শিরোপা ধরে রাখার অভিযানে পেল টানা দ্বিতীয় জয়। পেরুর জালে এক হালি গোল জড়িয়েছে ব্রাজিল। সুরক্ষিত রেখেছে নিজেদের জাল।

প্রথম ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষেও গোল হজম করেনি ব্রাজিল। ৩-০ গোলে ভেনিজুয়েলাকে বিধ্বস্ত করেছিল। এবার পেরুকে করল ৪-০ তে।

৪ গোলের মধ্যে একটি করে গোল পেয়েছেন নেইমার, সারেন সান্দ্রো, এভেরতন রিভেইরো ও রিশার্লিসন।

প্রথমার্ধে অবশ্য একটি গোল হয়, বাকি ৩ গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে।

দশম মিনিটে এভেরতনের ক্রস বিপদমুক্ত করতে পারেনি পেরুর ডিফেন্স। বল পেয়ে যান গাব্রিয়েল জেসুস। এই ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে দারুণ ভলিতে বাকি কাজটা সারেন সান্দ্রো। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

২৫তম মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করতে পারতেন ফাবিনিয়ো। ডি বক্সের বাইরে থেকে একটুর জন্য লক্ষ্যে থাকেনি তার বুলেট গতির শট।

গোল শোধে মরিয়া হতে দেখা যায় পেরুকে। ব্রাজিলের ডি-বক্সে কয়েকবার হানাও দেন পেরুর স্ট্রাইকাররা। কিন্তু তাদের সব আক্রমণ রুখে দেন সেলেকাওদের ডিফেন্ডাররা।

৩৯তম মিনিটে সমতায় ফিরতে পারত পেরু। কিন্তু কর্নারের বিনিময়ে পেরুর একটি চেষ্টা ঠেকিয়ে দেন ব্রাজিলের দানিলো।

আক্রমণ-পাল্টাআক্রমণের মধ্যেই প্রথমার্ধ শেষ বলে বাঁশিতে ফু দেন রেফারি পাত্রিসিও রুস্তাও।