বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন

724

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ৫ জুন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ মাদ্রাসায় নির্মাণাধীন সরকারি ভবনের কাজের পরিদর্শন করতে যান। এসময় মাদ্রাসার বর্তমান সভাপতি হাজী মোঃ মখলিছুর রহমান সাহেবের অর্থায়নে  মাদ্রাসা ক্যাম্পাসে  সিসি ক্যামেরা লাগানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন। একই সাথে মাদ্রাসার পরিদর্শন বইয়ে প্রশংসামূলক মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সাহাব উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দৌলতপুরের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, উপদেষ্ঠা আবুল খয়ের চৌধুরী, সুরমা ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মনিরুজ্জান চৌধুরী (মানিক মিয়া), উপদেষ্টা সাবেক মেম্বার আজম আলী, উপদেষ্টা হাজী তাহির আলী, মাদ্রাসার সাবেক সভাপতি হাজী মোঃআরিফ উল্লাহ সিতাব, প্রতিষ্ঠাকালীন সাবেক সেক্রেটারি আবুল বশর চৌধুরী,মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাবেক মেম্বার কুটি মিয়া, সেক্রেটারি আব্দুল ফাত্তাহ চৌধুরী(তৈয়ব মিয়া), শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম খাঁন(সুহেল), মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ ইমাদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার খাঁন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সামসু মিয়া, সাবেক মেম্বার আলী আকবর মিলন, চেরাগ আলী, মনির মিয়া,তরুন সমাজ সেবক আলমগীর হোসেন,তরুন সমাজ সেবক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী জনাব আব্দুল মুমিন কালু, গোলাম রাব্বানী, মোস্তফা মিয়া, ছাদ মিয়া, সোহেল মিয়া চৌধুরী, রিপন মিয়া চৌধুরী, শাহিদ আলী, নজরুল ইসলাম আজাদ প্রমূখ।
এছাড়াও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সিসি ক্যামেরা স্থাপনে সার্বিক সহযোগিতা করেন তরুন সংগঠক আলমগীর হোসেন।

মাদ্রাসা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আসায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে সভাপতি সাহেব সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির কৃতজ্ঞতা স্বীকার করেন।