ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৬৮৩ জন। গতকাল রবিবার ছিলো ৫,৩৪১ জন, শনিবার ছিলো ৫,৭৬৫ জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের । গতকাল রবিবার ছিলো ৪ জন, শনিবার ছিলো ১৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮৪১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৪ লাখ ৬০ হাজার ৫৭৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৭৯ লাখ ২১ হাজার ২৯৪ জন।















