কৃষিজমিতে কামানের গোলা

128

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের হাটহাজারী থেকে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) কৃষি জমি থেকে গোলাটি উদ্ধার করা হয়। তবে শুক্রবার (৪ জুন) সকালে এটি নিষ্ক্রিয় করেছে হাটহাজারী মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

ওইদিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম আলমপুর তেলের ট্যাংকি এলাকার দক্ষিণ পাশে একটি মুরগি খামার সংলগ্ন কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ দে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত কামানের গোলাটি কৃষিজমি থেকে উদ্ধার করেছে। পরে সেটি নিস্ক্রিয় কর হয়।

গোলাটি উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এছাড়া গোলাটি উদ্ধারের পর থেকে নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে রেখে পাহারা দিয়ে রাখা হয়েছিল।
পুলিশের ধারণা, হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি যে কোনো সময় এই কৃষি জমিতে এসে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই আমি ফায়ারিং রেঞ্জের অফিসার ইনচার্জ মেজর বুলবুলকে অবহিত করি। পাশাপাশি র‍্যাব ও পুলিশকে অবহিত করি। ঘটনাস্থলে গিয়ে বোমাটির নিস্ক্রিয় করে।