তৌহিদ শাকিলের বড়বোনের ইন্তেকালঃ লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

296

ওয়ানবাংলানিউজ ডেস্ক: চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও সাবেক হেড অব নিউজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য তৌহিদ শাকিলের বড়বোন জাহানারা বেগম আজ বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ..রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬বছর। মরহুমা জাহানারা বেগম বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন । তিনি দীর্ঘ দেড়মাস ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি শেষপর্যায়ে কবিড১৯ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইবোনদের মধ্যে তিনি চতুর্থ । তিনি সিলেটের খাদিমপুরের মরহুম আব্দুস সালাম চৌধুরীর মেয়ে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের শোকঃ
সিনিয়র সাংবাদিক তৌহিদ শাকিলের বড়বোন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাহানারা বেগম এর ইন্তকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ,সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুম ।
এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, জাহানারা বেগম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত যুব মন্ত্রনালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের একজন চৌকস কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সরকারী দায়িত্বের পাশাপশি তিনি পরিবারের সদস্যদের প্রতি খুবই দায়িত্বশীল ছিলেন।জাহানারা বেগমের ইন্তকালে পরিবারের ক্ষতি অপূরণীয়।ক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।