জাকির হোসেন: অত্যন্ত আনন্দঘন পরিবেশে ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। করোনা বিধিনিষেধ মেনে, সমাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদ জামাত। ঈদের জামাতে মসজিদগুলোতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি, নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। গত বছর ঈদুল ফিতরের জামাত মসজিদে আদায় করতে না পারলেও; এবার মসজিদে ঈদের জামাত আদায় করতে পেরে দারুন খুশি মুসল্লিরা।
এদিকে করোনা মহামারির বিধিনিষেধ মেনে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পূর্ব লন্ডনের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায়।
ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার মানুষ অংশ নেন।
ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্ঠিত হয় ৪টি ঈদ জামাত। এই মসজিদেও অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশী কমিউনিটির মানুষ।
৪ টি জামাত অনুষ্ঠিত দারুল উম্মাহ মসজিদেও, একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল আমান জামে মসজিদ ও ফোর্ড স্কয়ার মসজিদেও।
এদিকে, ইংল্যান্ডের মধ্যে বড় পরিসরে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কলচেস্টারের কাসল পার্কে। এতে ১২শ‘র বেশি লোক সমাগম ঘটে।

তবে নিয়মের কারণে গত বছরের মত এ ঈদেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘরে গিয়ে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত কমিউনিটির মানুষ।
ওয়েষ্ট লন্ডনের হাউন্সলাে এলাকায় ঈদ উল ফিতর উদযাপিত
এদিকে ওয়েষ্ট লন্ডন থেকে সিনিয়র সাংবাদিক আকবর হােসেন জানান,ওয়েষ্ট লন্ডনের হাউন্সলাে এলাকার বিভিন্ন মসজিদে ঈদ উল ফিতরের নামাজ ও ওল্ড আইজলওয়ার্থিয়ান রাগবি ফুটবল মাঠে আইজলওয়ার্থ দ্বীন সেন্টারের উদ্যােগে ঈদ ইন দ্যা পার্ক অনুষ্ঠিত হয়।

নামাজ আদায়ের ব্যাপারে লকডাউনে কিছুটা শিথিলতার কারণে এলাকার সবগুলাে মসজিদে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। বিশেষ করে সবচে বড় মসজিদ হাউন্সলাে জামে মসজিদে মুসুল্লীদের ভীড় ছিলাে চােখে পড়ার মতাে। এছাড়া হাউন্সলাে মুসলিম সেন্টার, আল ফুরকান মসজিদেও একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে টুইকেনহাম, উইটন, রিচমন্ড, হাউন্সলাে, হ্যানওয়ার্থ এলাকার মুসুল্লীরা অংশগ্রহণ করেন।
ঈদের জামায়াতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব, সমৃদ্ধি, বিশ্ব শান্তি বিশেষ করে প্যালেষ্টাইনের নির্যাতিত মুসলমানদের জন্য দােআ করা হয়।















