জেলের এক সেলে ৪ ইসলামিক নেতা

1149

ঢাকা সংবাদদাতা: একই জেলের ভেতরের হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের চার নেতার পাশাপাশি শুয়ে থাকা একটি ছবি প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জেলের গরাদের ভেতর মাটিতে পাশাপাশি ৪ জন শুয়ে আছেন । প্রথম জনের মুখে মাস্ক থাকায় চেনা যায় নি, দ্বিতীয় জন পেছন ফেরা, তবে বাচ্চা গড়নের তাই ধারনা করা যাচ্ছে ইনি শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী, তারপরই আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ হেফাজত ইসলামে সদ্য বিদায়ী জয়েন্ট জেনারেল সেক্রেটারী মাওলানা মামুনুল হক, সবশেষে আছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি , কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি জমিয়ত ই উলামায়ের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।