হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

160

ঢাকা সংবাদদাতা: ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সহিংসতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।