ওয়ানবাংলানিউজ: রবিবার বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন ফুটবল পীচে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘এইট এ সাইড’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। এতে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথ উপজেলার শীর্ষ স্থানীয় ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিচ্ছে। দুপুর সাড়ে ১২ঘটিকা থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড লীগ প্রদ্ধতি এই খেলা হবে। এতে বিশ্বনাথ প্রবাসী সংগঠন সমূহের প্রবীণ ও নবিন এবং সাবেক ফুটবলাররা অংশ নিবেন।

আয়োজকরা আশা করছেন এর মাধ্যমে যুক্তরাজ্যে বেড়ে উঠা নতুন প্রজন্মের সাথে যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে তাদের সেতু বন্ধন সৃষ্টি হবে। খেলায় অংশ গ্রহন এবং মাঠে উপস্থিত থেকে প্লেয়ারদের উৎসাহিত করার আহবান জানিয়েছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে এ গ্রুপে অংশ নিচ্ছে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি ইউকে, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে।
বি গ্রুপে অংশ নিচ্ছে গ্রেটার বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রগতী ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে, জেএমজি এয়ার কার্গো, প্রবাসী পল্লী, জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাস্ট ইউকে, ম্যানর গ্লেজিং, বাসকিন রবিন আইসক্রিম, এ এম একাউন্টেনসি, আলদ্বীন, মুসলিম হ্যাল্প ইউকে।
অনুষ্ঠানে জেএমজি এয়ার কার্গোর সত্ত্বাধিকারী মনির আহমদ টুর্নামেন্টের প্রথম পুরস্কার ৫শ পাউন্ড প্রদানের ঘোষণা করেছেন।
একইভাবে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় পুরস্কার ট্রপি ছাড়াও দ্বিতীয় পুরস্কার প্রাইজমানি ২শ পাউন্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অংশ গ্রহনকারী প্রত্যোক টিমকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
টুর্নামেন্টকে সফল করতে সকল প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়েছে।















