ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫৬৮ জন। গতকাল রবিবার ছিলো ১,৭৩০ জন, শনিবার ছিলো ২,৫৮৯ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৩ হাজার ৩৪৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৩ জন। গতকাল রবিবার ছিলো ৭ জন, শনিবার ছিলো ৪০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১০০ জন।














