ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৮৯ জন। গতকাল শুক্রবার ছিলো ৩,১৫০ জন, বৃহস্পতিবার ছিলো ৩,০৩০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৮ হাজার ৪৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪০ জন। গতকাল শুক্রবার ছিলো ৬০ জন, বৃহস্পতিবার ছিলো ৫৩জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৮৬২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২৪৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৯১ হাজার ৩১০ জন।














