ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৪৭৯ জন। গতকাল বুধবার ছিলো ৪,০৫২ জন, মঙ্গলবার ছিলো ৪,০৪০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৫০ হাজার ২৬৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫১ জন। গতকাল বুধবার ছিলো ৪৩ জন, মঙ্গলবার ছিলো ৫৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৬৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৯৫৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৪৪৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ১৩ হাজার ৪৫৮ জন।














