বিশ্বনাথ এইড ইউকের চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর রবিবার (ভিডিওসহ)

1449

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন ফুটবল পীচে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এইট এ সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। এতে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথ উপজেলার শীর্ষ স্থানীয় ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সফল ও গ্রুপ নির্ধারনের জন্য এক মতবিনিময় সভা গত ১১ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও টুর্নামেন্টের অংশ গ্রহনকারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বনাথ এইড ইউকের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে ব্রিফিংদেন সংগঠনের ট্রেজারার জাকির হোসেন কয়েছ।

মতবিনিময় সভায় ফুটবল টুর্নামেন্টকে সফল করতে পরামর্শমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ, হাজী রইছ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া, কমিউনিটি নেতা ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, ট্রেজারার আজম খান, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক শেখ মোদাব্বির হোসেন মধু, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার আব্দুস সালাম, বিশ্বনাথ ডেভোলাপমেন্ট সোশ্যাল ট্রাস্টের সভাপতি মো: সিদ্দিকুর রহমান, ট্রাস্টি মাহফুজুর রহমান, আব্দুর রব মাসুম, খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি, সাধারণ সম্পাদক বখতিয়ার খান, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি ইউকের ট্রাস্টি আজিম উদ্দিন আজির, বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টি আবুল কালাম, ফারুক মিয়া প্রমুখ।

টুর্নামেন্টে এ গ্রুপে অংশ নিচ্ছে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি ইউকে, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে। বি গ্রুপে অংশ নিচ্ছে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রগতী ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

টুর্নামেন্টের স্পন্স হিসেবে রয়েছে, জেএমজি এয়ার কার্গো, প্রবাসী পল্লী, জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাস্ট ইউকে, ম্যানর গ্লেজিং, বাসকিন রবিন আইসক্রিম, এএম একাউন্টেনসি, আলদ্বীন, মুসলিম হ্যাল্প ইউকে।

অনুষ্ঠানে জেএমজি এয়ার কার্গোর সত্ত্বাধিকারী টুর্নামেন্টের প্রথম পুরস্কার ৫শ পাউন্ড প্রদানের ঘোষণা করেন।

সভায় জানানো হয় ১৭ সেপ্টেম্বর রবিবার স্টেপনীগ্রীন ফুটবল পীচে দুপুর সাড়ে ১২ঘটিকা থেকে খেলা শুরু হয়ে ফাইনাল ও পুরস্কার বিতরনী শেষ হবে বিকাল ৫টায়। এতে প্রবাসী বিশ্বনাথবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

বিশ্বনাথ এইড ইউকের চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর রবিবার

Posted by onebanglanews.com on Tuesday, 12 September 2017