মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রাবন্তীর

283

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শাসক দল বিজেপিতে যোগদান করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

রোববার এক টুইটবার্তায় অভিনেত্রী দাবি করেন, ‘নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকেন’ মমতা ও অভিষেক!

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও এ অভিনেত্রীর গেরুয়া শিবিরে নাম লেখানোর গুঞ্জন উঠেছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী।

এ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। এর মধ্যেই রাজনীতিতে যোগ দিয়ে সেই বিতর্ককে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন।

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নানা সময়ে শাসকদলের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তবে এতদিন সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ না করলেও গতকাল রোববার তাকে আক্রমণ করে বসেন শ্রাবন্তী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে শ্রাবন্তী লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য। নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকে তারা দুজন।’

Srabanti
@srabantismile
Most of the leaders, workers and ministers of TMC have been forced to leave the party because of ‘Pishi-Bhaipo politics’, the duo have always abused their power to survive!#ModirSatheBrigade
1:02 PM · Mar 7, 2021