ব্রিটেনে ক্রিসমাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, রবিবার ২১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯,৮৩৪ জন

1156

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে রবিবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ২১৫ জনের মৃত্যু হয়েছে। যা ক্রিসমাসের পর সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ৪৪৫ জন, শুক্রবার ছিলো ৫৩৩। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫৮০ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮৩৪ জন। গতকাল শনিবার ছিলো ১০,৪০৬ জন, শুক্রবার ছিলো ১২,০২৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ১৫ হাজার ৫০৯ জন। (দ্যা সান)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ হাজার ৪৬২ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৪৬৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ১২১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ১৫ হাজার ১৪৮ জন।