ব্রিটেনে করোনায় রবিবার ২৫৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০,৯৭২ জন

1283

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। ডিসেম্বর মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ৬২১ জন, শুক্রবার ছিলো ৭৫৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৭২ জন। গতকাল শনিবার ছিলো ১৩,৩০৮ জন, শুক্রবার ছিলো ১৫,১১৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৮ হাজার ৭৮ জন। (দ্যা সান)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ হাজার ৩৪১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৯৪৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬২ হাজার ১৮৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭১৫ জন।