ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের রিডিং-এর একটি হোটেলে থাকা একদল এসাইলামের প্রার্থী অস্বাস্থ্যকর খাদ্য এবং এসাইলামের ফলফলে দীর্ঘ সময়ের প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেছে।
তারা স্কাই নিউজকে জানান সরবরাহ করা খাবার অস্বাস্থ্যকর এবং তাদের খুব অল্প পরিমাণে খাবার দেওয়া হয়। কিছু এসাইলাম প্রার্থী বলছে তাদের অল্পবয়সী ছেলেমেয়েরা মাসের পর মাস স্বাস্থ্যকর খাবার খায়নি। ইংল্যান্ডের কিছু অংশে বাস করছে অসংখ্যক আশ্রয় প্রার্থী এমন অবস্থা সম্পর্কে অভিযোগ করে আসছে অনেক আগে থেকে ।
সালাহে লাখদার নামে এক এসাইলাম প্রার্থী স্কাই নিউজকে জানান তিন মাসের বেশী সময় ধরে হোটেলে আছেন, তিনি এবং অন্যরা দুর্বল খাদ্যের কারণে ওজন কমে বলে জানান । ২৪ বছর বয়সী এই যুবক বলেছেন কিছু লোকের কিডনির সমস্যা হচ্ছে এবং “অনেক মানুষ” “খাদ্যের কারণে খুব খারাপ অবস্থা এবং নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
লাখদার আরও বলেন তার রাজনৈতিক আশ্রয়ের দাবি ১৩ মাসের বেশী সময় ধরে ঝুলে আছে, কোন লক্ষণ নেই কখন এর অগ্রগতি হবে। হোটেলের অন্যদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেন: “এরা নয় মাস ধরে হোটেলে বসবাস করছে, কারো সাথে দেখা নেই, কোন কাজ করার অনুমতি নেই ।
ওয়েস্ট লন্ডনের চ্যারিটি প্রতিষ্ঠান কিছু খাবারের ছবি শেয়ার করেছে। এর পরিচালক জোয়ান ম্যাকিনস বলেছেন আক্রান্ত ব্যক্তিরা “আমাদের সমাজে সবচেয়ে অসুরক্ষিত।
দাতব্য সংস্থাটি বলেছে হোম অফিস দিনে ৬ পাউন্ড দেয় একজনের খাবেরর জন্য । যা খুবই সামান্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা তার ছোট মেয়ের সাথে লন্ডনে একটি হোটেলে অবস্থান করছেন। তিনি স্কাই নিউজকে বলেন, দুর্বল খাবারের কারণে তিনি আত্মহত্যার চিন্তা করছেন।
তিনি বলেন: “এটা খুবই দুঃখজনক। তিনি পাঁচ মাসের বেশি সময় ধরে স্বাস্থ্যকর খাবার খাননি – কোন সবজি নেই, কোন তাজা দুধ নেই, পনির নেই, ডিম নেই, কোন মাছ নেই। “আমার জীবনে এই প্রথম আমি আত্মহত্যার চিন্তা করলাম… আর একই জায়গায় অনেক আত্মঘাতী মানুষ আছে।
তবে এসব বিষয়ে স্কাই নিউজকে হোম অফিস কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।













