ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার আক্রান্ত ৪৮,৬৮২ জন, মৃত্যু ১২৪৮ জনের

1195

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১২৪৮ জন, গতকাল বুধবার মৃত্যুবরণ করেন ১৫৬৪ জন। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। মঙ্গলবার ছিলো ১২৪৩ জন, সোমবার ছিলো ৫২৯ জন, রবিবার ছিলো ৫৬৩ জন। মোট মৃতের সংখ্যা ৮6 হাজার ১৫ জন। মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,৬৮২ জন। গতকাল বুধবার ছিলো ৪৭,৫২৫ জন, মঙ্গলবার ছিলো ৪৫,৫৩৩ জন, সোমবার ছিলো ৪৬,১৬৯, রবিবার ছিলো ৫৪৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৫৯ হাজার৭৫৮ জন। (দ্যা সান)