দুই বছর দুমাস পায়ে হেঁটে আল আকসা মসজিদে যুবক

473

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে শহীদ বিন ইউসুফ স্টাকালা নামের এক যুবক পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন।

প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান তিনি।

তিনি বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি। অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি।