এম এ জামান: ব্রেক্সিট আলোচনার তৃতীয় রাউন্ডের আলোচনা শেষে আজ ব্রাসেলসে দুই নেগোশিয়েটর মিশেল বার্নিয়ার এবং ডেভিড ডেভিস যৌথ সংবাদ সম্মেলনে পরষ্পর বিরোধী বক্তব্য দিয়ে ব্রেক্সিট আলোচনাকে আবারও উত্তপ্ত, ও অনিশ্চিত যাত্রা পথের ইঙ্গিত দিয়েছেন।
মিশেল বার্নিয়ার বলেছেন, তাদের এই আলোচনায় এখনো তাৎপর্যপূর্ণ কোন অগ্রগতি নেই। আর ডেভিড ডেভিস বলেছেন, তাদের মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে।
মিশেল বার্নিয়ার বলেছেন, উল্লেখযোগ্য যেমন অগ্রগতি নেই, তেমনি ইউকের চাহিদা বা ডিমান্ড পূরণ অসম্ভব।
বার্নিয়ার আরো বলেছেন, ব্রেক্সিট আলোচনায় ইউকে এখনো অনেক দূরে অবস্থান করছে। তিনি বলেছে, সিঙ্গেল মার্কেট কোন ভাবেই ব্রেক্সিট আলোচনায় আন্ডারমাইন করা ঠিক হবেনা।
অপরদিকে ডেভিড ডেভিস বলেছেন, তাদের তৃতীয় রাউন্ডের আলোচনায় কনক্রিট আলোচনা হয়েছে। এবং কিছু প্রগ্রেস হয়েছে।আমাদের মধ্যে মাল্টিপল বিষয়ে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে ডেভিড ডেভিস এসময় দাবি করেন।
ব্রিটেন চায়, ট্রেড এগ্রিম্যান্ট নিয়ে একই সাথে আলোচনা করতে, কিন্তু ব্রাসেলস চায়, আগে সিটিজেনস রাইট, ডিভোর্স বিল সেটেলম্যান্ট, আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বর্ডার ইস্যু নির্ধারণ- তারপরে ট্রেড চুক্তি নিয়ে আলোচনা।
সূত্র: বিবিসি, লন্ডন টাইম















