নরসিংদীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যাদ

240

ঢাকা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নরসিংদীর পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহতের ভাই তারেক জানিয়েছেন, গত ১৭ বছর যাবৎ নিহত রাসেল মৃধার সঙ্গে একই এলাকার বেলায়েতদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দন্ধ চলছে। এনিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষরা নিহত রাসেলের পিছু নেয়।

বুধবার সন্ধার পর নিহত রাসেল প্রাইভেট পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় যায়। প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষরা তাকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং মামলা গ্রহনের প্রস্তুতি নেয়া হচ্ছে।