২৩তম অর্ধশতক তুলে ফিরলেন তামিম

875

খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল।

পার্টটাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের বলে ৭১ রানে আউট হন তামিম। এর আগে ১৪৪ বলের এ ইনিংসে ৩টি ছয় ও ৫টি চার মেরেছেন তিনি। পয়েন্টে থাকা অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাতে তালুবন্দি হন তিনি।
নিজেদের ক্যারিয়ারের ৫০তম টেস্টে ১৫৫ রানের জুটি গড়েন দেশসেরা দুই ক্রিকেটার তামিম ও সাকিব আল হাসান।
শনিবার সকালে শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
শুরুতেই ওপেনার সৌম্য সরকার ফিরে যান প্যাভিলিয়নে। ৮ বলে ৮ রান করে প্যাট কামিনন্সের বলে হ্যান্ডসকমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

কামিন্সের পরের আঘাতের শিকার হন ফাস্টডাউনে খেলতে নামা ইমরুল কায়েস। ৬ বলে কোনো রান না করেই উইকেট কিপার ম্যাথু ওয়েডের তালুবন্দি হন তিনি।
ঠিক পরের বলেই ওয়েডের হাতে ক্যাচ তুলে দেন আরেক টপ অর্ডার সাব্বির রহমান। এরপর রিভিউ নেয়া হলেও অ্যাম্পেয়ারের সিদ্ধান্ত বদল হয়নি।

বাংলাদেশ দল:
মুশফিক রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।