ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের পশ্চিম লন্ডনের সাউথহলে ১০০ বেশি অতিথি উপস্থিত থাকায় একটি বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছে পুলিশ। একই সাথে করোনা বিধি লংঘনের অভিযোগে হল মালিকে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় সাউথহলের টিউডর রোজ নামক সেন্টারে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে হাজির হয় পুলিশ। করোনার কারনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ জনের বেশি অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় ১০০ বেশি অতিথি হাজির হয়েছেন।
পুলিশ এ সংখ্যান্ত একটি বডি ক্যামারার ভিডিও ফুটেজ রিলিজ করেছে। এতে দেখা যায় পুলিশ অতিথিদের হল থেকে বের করে দিচ্ছে। পুলিশ বলছে অধিক সংখ্যক অতিথির পাশাপাশি কোন সামাজিক দূরত্বও বজায় রাখা হয়নি। আইন অমান্য করায় হল মালিককে জরিমানা করা হযেছে।















