ভাইরাল হলো জন স্নো ও ডেনেরিসের যে চুম্বনদৃশ্যটি

1073

বিনোদন ডেস্ক: রোববার মার্কিন টিভি চ্যানেল এইচবিওতে সম্প্রচারিত হবে সাড়াজাগানো সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’ সিজন সাতের শেষ পর্ব। এ পর্বে মিলন হবে ‘কিং ইন দ্য নর্থ’ জন স্নো ও ‘ড্রাগন কুইন’ ডেনেরিস টারগ্যারিয়ানের- এনমটাই আশা করছেন ভক্তরা।

২০১২ সালে ‘গেইম অফ থ্রোন্স’ কলাকুশলীদের নিয়ে ভ্যারাইটি ফেয়ার-এর করা এক ফটোশুটে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিলো কিট হ্যারিংটন (জন স্নো) ও এমিলিয়া ক্লার্কলকে (ডেনেরিস টারগ্যারিয়ান)। সিরিজের সময়কাল অনুযায়ী সে সময় যদিও জন ও ডেনেরিস চিনতেন না পরস্পরকে!

এবারে সেই ছবিটিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। চুম্বনের এ ছবি ছাড়াও সে সময় তোলা এ দুজনের বেশ কিছু সুন্দর ছবি এ মুহূর্তে ভেসে বেরাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।

‘গেইম অফ থ্রোন্স’য়ের থিম সং ‘দ্য স্টোরি অফ আইস এ্যান্ড ফায়ার’ গানটি আসলে জন অোইস) ও ডেনেরিসকে (ফায়ার) নিয়েই লেখা হয়েছে বলেই মনে করছেন সবাই। বিশেষ করে সিজন সাতের বিগত পর্বগুলোতে ডেনেরিসের প্রতি জনের মুগ্ধতা ও গোপন অনুরাগ দেখে অনেকেই ধারণা করছেন এবারের সিজনেই হয়ত মিলন হবে তাদের। বিগত পর্বে সে সম্ভবনা দেখা দিলেও শেষ পযন্ত হয়ে ওঠেনি তা! তবে কি শেষ পর্বেই ঘটবে সে মধুর মিলন? শেষ পর্বে কি চমক দেখান তারা তারই অপেক্ষায় এ মুহূর্তে দিন গুনছেন ‘গেইম অফ থ্রোন্স’য়ের অগনিত ভক্তরা!
এ মুহূর্তে চলছে ‘গেইম অেফ থোন্স’য়ের সিজন আটের দৃশ্যধারণের কাজ। অষ্টম সিজনেই শেষ হতে চলেছে ২০১১ সালের ১৭ এপ্রিল শুরু হওয়া এ জনপ্রিয় টিভি সিরিজটি।