ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নয়া দূত মোস্তাফিজুর রহমান

330

ঢাকা সংবাদদাতা: এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এনডিসি, পিএসসিকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। মিস্টার রহমান ১৯৮৭ সালে বাংলাদেশ এয়ারফোর্সে কমিশন লাভ করেন।

দীর্ঘ এবং বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি স্টাফ, ইনস্ট্রাকশনাল এবং কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী মোস্তাফিজুর রহমান ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।