সিলেট সংবাদদাতা: রাষ্ট্রীয় মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের দাফন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দড়া গ্রামে সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত ও বিমান বাহীনির অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সিরাজ_উদ্দিন কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানায় সেনা বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জাতীয় পতাকা সিরাজ উদ্দিনের ছেলে সেনাবাহিনীর কর্নেল একলিম আবেদীন মুন্নার কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।















