ঢাকা সংবাদদাতা: সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণসহ দেশজুড়ে সরকারদলীয় ক্যাডারদের ধর্ষণকান্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মিছিল করেছে। কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মালিবাগ রেললাইন থেকে রামপুরা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিল থেকে ধর্ষণকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।
পুলিশের বাধা উপেক্ষা করে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুক্তাদীর হোসেন তরু, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জিমি, সিনিয়র সহ-সভাপতি বায়জিদ,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ পিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম অপু, বেঃবিঃ যুগ্ম সম্পাদক ও ইউলেব বিশ্বঃ সভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক ও অতিস দীপঙ্কর বিঃ সভাপতি বিন্দু, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, বেঃবিঃ যুগ্ম সম্পাদক ও সাউথ ইস্ট বিশ্বঃ সাধারণ সম্পাদক মুরসালিন, যুগ্ম সম্পাদক সজিব, শামিম, নয়ন,নাইম, তন্নি মোল্লিক, সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।















