ব্রিটেনে লকডাউনের আশঙ্কায় টেসকো’র অনলাইনে বিক্রি দ্বিগুণ বৃদ্ধি

1454

ওয়ানবাংলানিউজ ডেস্ক: কোভিডের দ্বিতীয় ধাপ আসতে পারে এ আশঙ্কায় সুপারমার্কেটের ক্রেতারা আতঙ্কিত হয়ে কেনাকাটার জন্য হুমড়ি খেয়ে পড়ছিলো লন্ডনের সুপারমার্কেটে। এতে ক্রেতার চাহিদা ব্যাপক বৃদ্ধি পেলে পরিস্থিতি সামাল দিতে অনলাইনের ওপর ভরসা করছে এই বহুজাতিক শপিং কোম্পানি। মিরর

টেসকোর কর্মকর্তারা বলেছেন, ব্রিটেনে লকডাউন দিলেও কোনো সমস্যা নেই। এখন আমাদের কাছে পর্যাপ্ত পণ্য মজুদ আছে। সেই সাথে পর্যাপ্ত সেল্সম্যানও আছে।

টেসকোর সাপ্তাহিক অনলাইন অর্ডার যোগানের ক্ষমতা ৬ লাখ থেকে ১৫ লাখে বাড়ানো হয়েছে। ক্রিসমাসের জন্য মানুষ এখনই কেনাকাটা শুরু করেছে। শুধু ক্রিসমাস পুডিংয়ের মূল্য গত বছরের চেয়ে হঠাৎ করেই চারগুণ বেড়ে গেছে।

ব্রিটেনের উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, মিডল্যান্ডস এবং ওয়েস্ট ইয়র্কশায়ারে নতুন করে লকডাউন আরোপ করায় ক্রেতারা সুপারমার্কেটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। লন্ডনের মেয়র সাদিক খানও সতর্ক করেছিলেন যে লকডাউন নিয়ে। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের খাদ্যবিভাগের প্রধান অ্যান্ড্রু ওপি বলেছেন, আমরা ক্রেতাদের অনুরোধ করেছি, আপনারা স্বাভাবিক সময়ের মতই কেনাকাটা করুন।

কিন্তু ক্রেতারা তাতে কর্ণপাত না করায় পূর্ব লন্ডনে চারটি বড় সুপারমার্কেটের পণ্য নিমিষেই উধাও হয়ে যায়।