সিলেট সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ রিমন, ইয়াছিন মিয়া, শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো. শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়াসহ অজ্ঞাত ২৫০-৩০০ ব্যক্তিকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এধরনের আচরণ করে সরকার নিজের ক্ষমতাকে পাকাপক্ত করতে চায়। বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। তাই তারা স্বাধীন মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারছেন। তিনি অবিলম্বে এধরনের বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।
উল্লেখ্য, গত শুক্রবারে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শায়েস্থা মিয়া। মামলা নং- নং-০১/৪০ তারিখ ০৪/০৯/২০২০।















