তাইওয়ানের নতুন পাসপোর্ট প্রকাশ

217

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান সরকার তাদের পাসপোর্টের নতুন নকশা প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত নতুন পাসপোর্টে ইংরেজিতে লেখা ‘তাইওয়ান’ শব্দটির ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন পাসপোর্টের প্রচ্ছদে একনজরে ‘রিপাবলিক অব চায়না’ (দেশটির আনুষ্ঠানিক নাম) শব্দটি নজরেই পড়বে না।

অন্যদিকে বোল্ড ফন্টে লেখা হয়েছে ‘তাইওয়ান’ শব্দটি।নতুন প্রচ্ছদে চীনা ভাষায় ‘রিপাবলিক অব চায়না’ শব্দগুলো আগের নকশার মতোই পাসপোর্টের ওপরেই রাখা হয়েছে।

তবে তার নিচেই থাকা ‘রিপাবলিক অব চায়না’ নামটির ইংরেজি ভার্সন সরিয়ে একটি ছোট বৃত্তের মধ্যে লেখা হয়েছে।

পাসপোর্টের নতুন ভার্সনের বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ও বলেছেন, নতুন প্রচ্ছদে আগের সব কিছুই রাখা হয়েছে।

তবে আমরা নতুন ভার্সনে তাইওয়ান শব্দটির ওপর জোর দিয়েছি। বিবিসি।