জিসিএসই পরিক্ষায় ফাহমিদা আলম ফাইজার সাফল্য

2104

ওয়ানবাংলানিউজ: এবারের জিসিএসই পরিক্ষায় ভালো ফলাফল করেছে ব্রিটিশ বাংলাদেশী ফাহমিদা আলম ফাইজা। ফাইজা স্টক অন ট্রেন্ট এলাকার সেন্ট টমাস মুর ক্যাথলিক একাডেমি সেকেন্ডারী স্কুল থেকে জিসিএসই পরিক্ষা দিয়ে ৮টি বিষয়ে ডাবল স্টার বা নাইন এবং ১টি স্টার মার্ক (এইট) সহ ডিস্টিংকশন পেয়েছে। সে ভবিষ্যতে মেডিসিন নিয়ে পড়তে ইচ্ছুক।

ফাহমিদা আলম ফাইজার বাবা খুরশেদ আলম ও মা আসমা আক্তার লাভলি, মেয়ের ভালো ফলাফলে খুবই আনন্দিত। তারা মেয়ের ভবিষ্যত সফলতার জন্য কমিউনিটির সবার দোয়া কামনা করেছেন। উল্লেখ্য ফাইজার বড় বোন তাবাসসুম আলম খুশব নার্সিং নিয়ে অধ্যায়ন করছে।
তাদের দেশের বাড়ী সিলেটের দক্ষিন সুরমা উপজেলার বরইকান্দি গ্রামে। ফাইজার দাদার নাম আব্দুর রকিব।