ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য যুবলীগ কভেন্ট্রি শাখা জাতীয় শোকদিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করে গত সোমবার রাত সাড়ে ১০টায়। কভেন্ট্রি যুবলীগের সভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় সভায় ২৯শে আগস্ট মঙ্গলবার রাত ১১ঘটিকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।
আলোচনায় সভায় স্থানীয় যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহজাহান সিরাজ ছাড়াও কভেন্ট্রি যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন, ফখরুল ইসলাম রিপন, আব্দুল বাছির, মোশাররফ হোসেন, আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক আহরার হাসান অমি, লায়েছ মিয়া, আলি আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, আব্দুল আহাদ, যুবলীগ নেতা মনোহর আলি, সাব্বির আহমদ প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ মাহফিলকে সফল করে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহনের জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানানো হয়।















