গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু

331

ঢাকা সংবাদদাতা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ২৮১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৭৪ জন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।