ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) আরো ১০৪৮ জন আক্রান্ত: মৃত্যু ১৬ জনের

830

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) নতুন করে আরো ১০৪৮ জন আক্রান্ত হয়েছেন। ব্রিটেনের স্কটল্যান্ডে ৬ সপ্তাহ পর আজ দুই জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে । খবর দ্যা মেইল অনলাইন।
এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু বরণ করেছেন ১৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১৬জন, সোমবার ছিলো ৪ জন, রবিবার ছিলো ৬ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৬৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৪৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১১৮৪ জন, সোমবার ছিলো ৮৫৩ জন, রবিবার ছিলো ১০৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৮৪৬ জন। (সূত্র মেইল অন লাইন)

ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯ জন, ওয়েলস ১ জন, স্কটল্যান্ডে ২ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

কার্গো সার্ভিস নিয়ে পৃথক ভিডিও সংবাদ