বির্তকিত স্যার জন ক্যাস রেডকোট স্কুলের নতুন নাম স্টেপনি অল সেন্টস সেকেন্ডারী স্কুল

661

ওয়ানবাংলানিউজ: বির্তকিত দাস ব্যবসায়ী স্যার জন ক্যাসের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেকেন্ডারী স্কুল স্যার জন ক্যাস রেডকো স্কুলের নতুন নাম ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। নতুন নাম হচ্ছে স্টেপনি অল সেন্টস কফ সেকেন্ডারী। ধারনা করা হচ্ছিল বাংলাদেশী অধ্যুষিত হওয়া স্কুলের নামের সাথে হয়ত বাংলাদেশী ইতিহাস ঐতিহ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির নতুন নাম হবে।

স্কুলের হেডটিচার পল উডস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্কুলের নতুন লগোর কাজ শুরু হয়েছে। এটি চুড়ান্ত হওয়ার পর শিক্ষার্থীদের তাদের ব্লেজারগুলিতে পুরানো লগো ঢেকে দিতে তা সর্বরাহ করা হবে। একই সাথে পুরাতন ব্র্যান্ডের ইউনিফর্মগুলো পরিবর্তন করতে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করেছে।
মিধ উডস এক বিবৃতিতে বলেছেন, নাম পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের লেখাপড়ার মানউন্নয়ন করে যাচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা প্রগতিশীল এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত থাকে।

একই সাথে তিনি নাম পরিবর্তনে সহযোগিতার জন্য স্কুল কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী সেপ্টেম্বর থেকে স্টেপনি অল সেন্টস কোফ সেকেন্ডারী নামে শুরু করতে যাচ্ছে।
মার্কিন যুক্তরাস্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর সূত্র ধরে ব্রিস্টলের দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের মূর্তি ভেঙ্গে ফেলে ব্ল্যাক লাইভস ম্যাটারের আন্দোলনকারীরা। আর অভিযোগের ভিত্তিতে টাওয়ার হ্যামলেটসে ভারতে দাস ব্যবসার সাথে জড়িত রবার্ট মিলিগানের মূর্তি অপসারন করে কাউন্সিল কর্তৃপক্ষ। একইভাবে স্যার জন ক্যাসের নামও দাস ব্যবসার সাথে জড়িত থাকায় স্কুল থেকে নাম সরিয়ে নেয়ার দাবী তুলেন ব্ল্যাক লাইভস ম্যাটারের আন্দোলনকারী।

গত জুন মাসে জরুরি সবা করে নাম পরিবর্তনের ঘোষণাদেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর নতুন নাম আহবান করে চুড়ান্ত সিদ্ধান্তে পৌছায় স্কুল কমিটি।
উল্লেখ্য সাবেক কনজারভেটিভ দলীয় এমপি স্যার জন ক্যাস ১৬৬৫ সালে জন্মগন করেন। তিনি প্রথমদিকের একজন দাস ব্যবসায়ী ছিলেন বলে জানাযায়। ১৭৪৮ সালে তার নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এই ফাউন্ডেশনের অধিনে বেশ কয়েকটি বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে।