ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডে আবারো করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ওল্ডহাম, ব্লাকবার্ন এবং পেন্ডেলের কিছু অংশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে এই অঞ্চলের বাসিন্দারা বাড়ির বাইরের কারো সাথে দেখা স্বাক্ষাত করতে পারবেন না।
তবে কর্মক্ষেত্র, চাইল্ড কেয়ার সুবিধা এবং রেস্টুরেন্ট ও পাব উন্মোক্ত থাকবে। গত জুলাই মাস থেকে সরকার স্থানীভাবে বিধিনিষেধ আরোপ করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন করে এসকল এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে বার্মিংহামে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় সরকারের পর্যবেক্ষন তালিকায় রাখা হয়েছে। একই সাথে নর্থহ্যাম্পটনের নাম অন্তভুক্ত রয়েছে।
তবে উইগান, ডারউইন এবং রসেনডেল এর বিধিনিষেধ আগামী ২৬ আগস্ট থেকে আবারো সীথিল করা হচ্ছে। গ্রেটার ম্যানচেস্টার এবং ইস্ট ল্যাংকাশায়ারের বিধিনিষেধ আরোপের সময় অতিরিক্ত সর্তকতা হিসেবে এই এলাকাগুলোতে বিধিনিষেদ আরোপ করা হয়। বর্তমানে এসকল এলাকায় সংক্রমন কমে আসায় বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে।
এদিকে নিষেজ্ঞা আরোপকৃত এলাকার বাসিন্দাদের পাবলিক ট্রান্সপোর্ট, অপ্রয়োজনী ট্রাভেল না করতে অনুরোধ করা হয়েছে। একই সাথে বিয়ে, সিভিল পার্টসীপ এবং ফিউনারেলে ২০ জনের বেশি উপস্থিতি না হতে বলে বলা হয়েছে।
রেস্টুরেন্টগুলোকে ওয়াক ইনস থামাতে উৎসাহিত করা হবে এবং কেবলমাত্র রিজার্ভ কাস্টমারদের উৎসাহিত করা হবে।
এদিকে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছে, করোনার দ্বিতীয় ধাপ থামাতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় কাউন্সিলগুলোকে সহযোগিতা করবে সরকার।















