সরকারকে প্রবাসী অধিকার পরিষদের ধন্যবাদ

305

ঢাকা সংবাদদাতা: ভিয়েতনাম থেকে ১০৭ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক কবির হোসেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গত ৪৫ দিনের একটানা সক্রিয় আন্দোলনের ফলশ্রুতিতে গত ১৮ আগস্ট ভিয়েতনামের দালালের ক্ষপ্পরে পরা ১০৭ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ যে সকল প্রতিষ্ঠান ভিয়েতনামের দালালের ক্ষপ্পরে পরা ১০৭ জন প্রবাসী ভাইদের দেশে ফেরত নেওয়ায় ভূমিকা রেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা। সেই সাথে ক্ষতিগ্রস্ত প্রবাসী ভাইয়েরা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে মা বাবা ও পরিবারের কাছে ভালভাবে পৌঁছাতে পারে এই প্রত্যাশাই করি।

তিনি আরও বলেন, সরকারের কাছে অনুরোধ করবো, ভিয়েতনামে যেসকল অবৈধ এজেন্সী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে সাধারণ প্রবাসীরা প্রতারিত হয়েছেন তাদের আইনের আওতায় আনুন এবং ক্ষতিগ্রস্ত এই প্রবাসী ভাইগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করুন।

এসময় এসো এক হই অধিকারের কথা কই” স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের সকল প্রবাসীদের যেকোন সমস্যায় পাশে থাকবে এবং দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।