ইংল্যান্ডে ১৭ দিনে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগে কিশোর আটক

895

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ইংল্যান্ডের চেলটেনহামের হাথারলি এলাকায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত (১৭ দিনে) ১১ জন নারী ও কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে অভিযুক্তকে আটক করা হয়। এ ব্যাপারে এখন তদন্ত চলছে।
পুলিশ বলছে, একাকি হেঁটে চলা নারী কিংবা সাইকেল চালিয়ে কোনো নারীকে যেতে দেখলে যৌন হয়রানি করতো ওই কিশোর। হুট করেই নারীদের জড়িয়ে ধরা বা চড় মারা ছিল তার নেশার মতো।
আটক কিশোর যে ঘটনাগুলো ঘটিয়েছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় সেগুলো ধরা পড়েছে। সেই ভিডিওগুলো খতিয়ে দেখছে পুলিশ।

পৃথক সংবাদ