ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) আক্রান্ত ৮১৬ জন: ৮ জনের মৃত্যু

1079
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শনিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মৃত্যু সংখ্যাও বাড়েনি। দিকে স্কটল্যান্ডে গত ২৫ দিন যাবত কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
আর ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃত্যু বরণ করেছেন ৮ জন। গতকাল রবিবারও ছিলো ৮জন, শনিবার ছিলো ৫৫ জন, শুক্রবার ছিলো ৯৮ জন, বৃহস্পতিবার ছিলো ৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৭৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৬ জন। গতকাল রবিবার ছিলো ১০৬২ জন, শনিবার ছিলো ৭৫৮ জন, শুক্রবার ছিলো ৮৭১ জন, বৃহস্পতিবার ছিলো ৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৪১ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬ জন, উত্তর আয়ারল্যান্ডে ১জন, ওয়েলসে, স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।