আমদই রেসিপি: গরমে চমৎকার খাবার

1256

লাইফস্টাইল ডেস্ক: কাঠফাটা গরমে ঝটপট চাই ঠাণ্ডা কিছু। একদিন বানিয়ে তিনদিন খাওয়া যায় এমন ডেজার্ট দরকার। সুতরাং ঠাণ্ডা কিছু খাওয়া উচিত। তাই আজকে বানাবেন আম দই। ইতোমধ্যে বাজারে পাকা আমের দেখা পাওয়া যাচ্ছে। ঝটপট এই ডেজার্টটা বানাতেও বেশ সহজ।

উপকরণ:

আমের ক্বাথ – ১ কাপ

পানি ঝরানো দই ১ কাপ বা-১৬০ গ্রাম

ঘন দুধ দেড়- কাপ

কনডেন্সড মিল্ক- ১ টা টিন

প্রণালী: প্রথমে , দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে জ্বাল দিয়ে চুলায় ঘন করে নিন আরও। একটু ঠাণ্ডা করে , আমের ক্বাথ মিশান । তারপর দই ফেটে মিশান । এখন , যে পাত্রে দই বসাবেন , তাতে ঢেলে নিন । মাটির পাত্র বা সিরামিকের পাত্র হলে দই ভাল জমে।

এখন ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন ১০মিনিট প্রি-হিট করে নিন । তারপর ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২-৩ ঘণ্টা বেক করুন বা জমে যাওয়া পর্যন্ত বেক করুন। বেক করা শেষ হলে ওভাবেই ওভেনে রেখে দিন আরও কয়েক ঘণ্টা। ফ্রিজে রাখুন ২-৩ ঘণ্টা। বের করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার আমের দই।