ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা আবারো বেড়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর স্কটল্যান্ডে গত ২০ দিনে যাবত কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু বরণ করেছেন ৬৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৮৯ জন, সোমবার ছিলো ৯জন, রবিবার ছিলো ৮ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৩৬৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯২ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৬৭০ জন, সোমবার ছিলো ৯৩৮ জন, রবিবার ছিলো ৭৪৪জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১৮৪ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৩ জন, ওয়েলসে ২, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।















