ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এদিকে স্কটল্যান্ডে গত ১৩তম দিনেও কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
এদিকে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১১৯জন, সোমবার ছিলো ৭জন, রবিবার ছিলো ১৪ জন, শনিবার ছিলো ৬১জন, শুক্রবার ছিলো ১২৩ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৯৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫৮১ জন, সোমবার ছিলো ৬৮৫ জন, রবিবার ছিলো ৭৪৭ জন, শনিবার ছিলো ৭৬৭ জন, শুক্রবার ৭৭০জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১হাজার ৪৫৫ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪ জন, ওয়েলসে ৫ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
পৃথক সংবাদ
সীমিত আকারে ঈদুল আযহার নামাজ জামাতে আদায়ের সুযোগ পাচ্ছেন বৃটেনের মুসলিম সম্প্রদায়















