নানহেড এলাকায় বাংলাদেশী টেইকওয়ের ১ হাজার ফ্রি ফুড প্যাক বিতরন

455

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের মহামারির সময় থেকে কত কয়েক মাসে লন্ডনের সাউথওয়ার্ক কাউন্সিলের নানহেড এলাকার টু সিস্টার তান্দুরী পক্ষ থেকে স্থানীয় ফুড ব্যাংকগুলোতে ১ হাজার প্যাকেট গরম খাবার বিতরন করেছে। এতে অত্র এলাকার দুদর্শাগ্রস্থ মানুষ উপকৃত হয়েছেন। প্রতিষ্ঠানটি গত ৩০ বছর যাবত অত্র এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে। মহামারির এই সময়ে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি সপ্তাহে স্থানীয় ফুড ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী গরম খাবার বিতরন করে আসছে।

গত ২৭ জুলাই সোমবার পূর্ণ হয় ১ হাজার প্যাকেট গরম খাবার বিতরন। এ উপলকেক্ষন ফুড ব্যাংকগুলোর কর্মকর্তা, স্বেচ্ছাসেবী, স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দুই অংশিদার মোহাম্মদ লায়েক ও মো: আব্দুল কাদির। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মধ্যে উপহার সামগ্রী তুলেদেন মোহাম্মদ বাবুল, ইব্রাহিম আলী, আব্দুর রউফ, মোস্তাক রহমান, নজরুল মুরশেদ, নাহিদ, নাজিম, আনাস, রেদওয়ান,আমিনুল চৌধুরী, সাইফুল রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় তারা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।