ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর পপলারের একটি উচু ভবন থেকে আনুমানিক ২ বছর বয়সী এক শিশু পড়ে মারাত্মক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ইস্ট ইন্ডিয়া ডক রোড়ে পৌছায় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুকে হাসপাতালে পেরন করে।
স্যোশাল মিডিয়া সূত্রে জানাগেছে শিশু অবস্থা আশংকাজনক। স্যোশাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে পড়ে আছে একটি ২ বছরের শিশু। এশিয়ান কাপড় পরিহিত এক মা শিশুর পাশে দাঁড়িয়ে কান্না করছেন। উচু ভবন থেকে শিশুটি কিভাবে রাস্তার মধ্যখানে পড়ল তা নিয়ে রহস্যের সৃস্টি হয়েছে।

অনেকেই বলছেন, ভবনের আট তলা থেকে শিশুটি নিজে নিজে পড়লে রাস্তার ধারের ফুটপাতে পরতে পারত। কিন্তু রাস্তার মধ্যখানে চলে আসায় রহস্যের সৃস্টি হয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক এক প্রতিবেশি জানিয়েছেন তার স্বামী বলেছেন, শিশুটি ভবন থেকে পাবলিক বাসের উপর পরে। বাসের ছাদ থেকে শিশুটি রাস্তায় পরে।
কিছু কিছু সংবাদ মাধ্যম শিশুটির মা-বাবা দুজনই ব্রিটিশ বাংলাদেশি বলে জানিয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যাঘমলেটস পুলিশের পক্ষ থেকে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দিতে সক্ষম এমন ব্যক্তিদের পুলিশকে quoting ref CAD 6419/27 রেফারেন্সে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে।
পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। পুলিশ প্রদক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।
পৃথক সংবাদ:
লন্ডন-সিলেট রুটে বিমানের ফ্লাইট স্থগিত :ক্ষুব্ধ ট্রাভেল এজেন্টরা















