ইংল্যান্ডে আবারো চালু হল জিম এবং ইন্ডোর সুইমিং পুল

624

ওয়ানবাংলানিউজ: দীর্ঘ দিন বন্ধ থাকার পর ২৫ শে জুলাই থেকে খুলে দেওয়া হলো ইংল্যান্ডের শরীর চর্চার জন্য বন্ধ থাকা জিম এবং ইন্ডোর সুইমিং পুল। প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে জিমে এবং সুইমিং পুলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেন, “শরীর চর্চা না করে ঘরে বসে থেকে অনেকেই শরীরের ওজন বাড়াচ্ছে। আর এতে করে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। গ্রীস্মকাল শরীর চর্চা জন্য উপুযুক্ত সময়। শরীর চর্চা করে নিজেকে সুস্থ্য রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃটিশ কালচারাল সেক্রেটারী অলিভার ডউডেন বলেন, “২৫ শে জুলাই থেকে স্ট্রিক্ট হাইজিন এবং সোসাল ডিস্টেন্স রক্ষা করে জিম এবং সুইমিং করতে হবে”।
এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন লেইজি সেন্টার গুলি। সকল ইউকুবমেন্ট সেনেটাইজ দিয়ে ধূঁয়ে মুছে পরিস্কার করা হয়েছে।লেইজি সেন্টারের বাইরে সারিবদ্ধ ভাবে সোসাল ডিস্টেন্স রক্ষা করে দাঁড়াতে হবে। পরিমিত লোকদের ডুকতে দেওয়া হবে। এর পর একজন বের হলে অন্য জন প্রবেশ করতে পারবেন। সেই সাথে সব গুলি সেক্টরে জিম খোলা সম্ভব হবেনা কারন যেখানে সোসাল ডিস্টেন্স রক্ষা করার অতি জরুরী। সে সব আইটেম সোসাল ডিস্টেন্স সম্ভব নয় সে গুলি বন্ধ থাকবে।

দীর্ঘ দিন পর সোসাল ডিস্টেন্স রক্ষা করে জিম এবং সুইমিং করতে পেরে আনন্দিত জিম এবং সুইমিং প্রিয় মানুষেরা।